কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল নেতা তরু মুন্সি
হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামী গ্রেফতার হলেও বাকি আসামীদের এখনো
গ্রেফতার করা হয়নি। আসামীরা হত্যার ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা
চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক
বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি
এডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা
বিএনপির সভাপতি এডভোকেট কামাল আজাদ পান্নু সহ দলটির বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ
থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের
সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মহিলা
কর্মীদের পরিবারের সদস্যদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে
উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি
করা হয়। এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড
করা হয়। সেখানে রাত ৮ টার দিকে মারা যায় তরু মুন্সী। নিহত তরু গান্না
ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামের এক
(স্যালোইঞ্জিনচালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও
একজন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের
মোসলেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট
নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে
গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি
এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন
নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে
উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights