কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নে আবু বকর (৩০) মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে গ্রামের আলী আকবরের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করে কর্তব্যরত চিকিৎসক। এরপর স্বজনেরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান আবু বক্কর।

ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক আরো জানান, হত্যার ঘটনায় পর্যন্ত এখনও কোনো মামলা হয়নি। মামলা রেকর্ড হলে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights