কোটালীপাড়ায় পথচারী-ভ্যানচালকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
তীব্র তাপদাহে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পথচারী ও ভ্যানচালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার(১১ জুন) উপজেলা পরিষদ চত্বরে চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন চাঁদ, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন, নয়ন সরদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights