কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার বান্দল গ্রামে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে বসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় কাউন্সিলর রকিবুল ইসলাম, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, সাধারণ সম্পাদক বশির বিন সামচুদ্দিন, ব্যবসায়ী মনিরুজ্জামান ঘরামী উপস্থিত ছিলেন।
