কোটালীপাড়ায় মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

কোটালীপাড়ায় মোবাইল ফোন কেড়ে নিলো নুসরাত খানম (১৩) নামে এক মাদরাসাছাত্রীর প্রাণ। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে।

আজ মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: ফায়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী সে উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের আবুল হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: ফায়েজ আহম্মেদ জানান, মোবাইল ফোন দেখা নিয়ে নুসরাতকে গালমন্দ করেন তার মা। এতে সে অভিমান করে ঘরে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights