কোন প্রার্থী পেশী শক্তি ব্যবহার করলে কঠিন বিপদ হবে : ইসি

সিরাজগঞ্জ প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে কোন প্রার্থী পেশী শক্তি ব্যবহার করলে কঠিন বিপদ হবে। আচরন বিধি লংঘন করলে ভোট বন্ধ করা হবে। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।

তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না। তবে সংবাদকর্মীরা সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন।
নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনছে এবং পেশী শক্তি ব্যবহার করছে-প্রার্থীদের এমন অভিযোগের জবাবে নির্বাচন কমিশন বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির প্রমাণ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরিফুর রহমাম মন্ডল, আঞ্চলিক নির্বাচন অফিসার দেওয়ার হোসেন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচন দিনক্ষণ ধার্য্য করেন। নির্বাচনে জেলার মোট ৭টি পৌরসভা ৯টি উপজেলা পরিষদ ৮৩টি ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র চেয়ারম্যান ও মেম্বরগণ ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রয়োগের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights