‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

সোমবার ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারেন।

এ সময় তিনি আরও জানান, ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোন পরিস্থিতিতে গুলি করতে হবে। আইন মেনেই গুলির কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights