কোপার ফাইনালে চোখের জলে মাঠ ছাড়লেন মেসি

অনলাইন ডেস্ক

এবারের কোপা আমেরিকার আসর মোটেও ভালো যায়নি লিওনেল মেসির। চোটের কারণে কোনো ম্যাচেই তাকে সেরা ছন্দে দেখা যায়নি। ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। এবার তো চোট পেয়ে মাঠ ছাড়লেন এই তারকা ফুটবলার। আর মাঠ ছাড়ার পর সাইডবেঞ্চে বসেই তাকে কাঁদতে দেখা গেছে।

মেসি ম্যাচের ৩৭ মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। ওই সময় আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেন সতর্কভাবেই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর নিজেকে মেলে ধরতে পারলেন না মেসি। খেললেন ৬৩ মিনিট পর্যন্ত। প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। ম্যাচের ৬৬ মিনিটে বদলি করা হয় তাকে। বদলি হিসেবে নামেন নিকোলাস গঞ্জালেস। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দেন আনহেল ডি মারিয়ার কাছে।
ম্যাচে অবশ্য মেসিকে এমন কড়া ট্যাকেলের পরেও কোনো কার্ড দেখতে হয়নি আরিয়াসকে। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস বাজাননি ফাউলের বাঁশিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights