কোম্পানির প্রধান নির্বাহীকে খুন করল সাবেক কর্মী

অনলাইন ডেস্ক

সাবেক কর্মীর হাতে খুন হয়েছেন ভারতের একটি প্রযুক্তি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এক বছর বয়সী কোম্পানিটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত।

অ্যারোনিক্স ইন্টারনেট নামের কোম্পানিটির সিইও ভিনু কুমার ও ব্যবস্থপনা পরিচালক ফানিন্দ্র সুবরামানিয়ার ওপর তাদের কার্যালয়েই হামলা চালায় ঘাতক কর্মী।

হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান।
হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটক করতে পারেনি পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীরও একই ধরনে ব্যবসা আছে। শোনা যায়, নিহত ব্যক্তিরা তার ব্যবসায় হস্তক্ষেপ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights