কোস্টগার্ডের অভিযানে মাছসহ ট্রলার জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙ্গর ও সাড়ে ৭ মণ পিতম্বর মাছসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। বৃহস্পতিবার রাতে নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে এসব মাছসহ ট্রলারটি জব্দ করেন। পরে মৎস্য প্রতিনিধি, মহিপুর বন বিভাগের রেঞ্জ অফিসার এর উপস্থিতিতে ওই রাতেই মাছগুলো মাটিচাপা দেওয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে মর্মে মুচলেকা নিয়ে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন সাংবাদিকদের জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights