কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালীঃ ‘আলোকিত শিক্ষাই আমাদের উদ্দেশ্য’ স্লোগানে কোস্টাল মডেল কিন্ডারগার্টেন দ্বিতীয় সেমিস্টার পরিক্ষার ফলাফল প্রকাশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও বাংলাদেশ অ্যামোসিয়েশন বৃত্তি পরীক্ষা সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে কোস্টাল মডেল কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ।

কোস্টাল মডেল কিন্ডারগার্ট এর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা শামীম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ছায়েদুল হক ভূঁইয়া, চরজব্বর ডিগ্রী কলেজের প্রভাষক জামশেদুর রহমান কিসলু, সমাজ সেবক এএম কাশেম হাজী রফিক উল্যাহ, সিরাজুল ইসলাম , কোস্টাল মডেল কিন্ডারগার্টেন শিক্ষক ওমর ফারুক, নুরের চাপা গভিদন, মোঃ বাহার মিয়া, গীতা রানী দাস, রাবেয়া বেগম, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, সমাজ সেবক শিমুলসহ এলাকার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কোস্টাল মডেল কিন্ডারগার্টেন অত্র অঞ্চলে ইসলাম ও আধুনিক শিক্ষায় এগিয়ে যাচ্ছে, এ স্কুল থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করছেন, কোস্টাল মডেল কিন্ডারগার্টেনের উত্তর উত্তর সফলতা কামনা করেন বক্তারা। পরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights