ক্যান্সার আক্রান্ত জো বাইডেন

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। রবিবার তার অফিস থেকে এক বিবৃতিতে এ কথ্ হয়েছে।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবের সংক্রমণের জন্য ডাক্তারের কাছে যান। শুক্রবার তার রোগ নির্ণয় করা হয়।

ক্যান্সারের বৈশিষ্ট্য হল গ্লিসন স্কোর ৯ এবং হাড়ে মেটাস্ট্যাসিস, যার অর্থ এটি রোগের আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন এবং তার পরিবার চিকিৎসার বিকল্পগুলি পর্যালোচনা করছেন। সাবেক প্রেসিডেন্টের অফিস আরও জানিয়েছে যে ক্যান্সার হরমোন-সংবেদনশীল।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights