‘ক্যান্সার চিকিৎসায় টার্গেট থেরাপীর দিকে এগুতে হবে’

বাসসের প্রতিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ক্যান্সার চিকিৎসায় অনকোলোজি বিভাগকে টার্গেট থেরাপীর দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফ-ব্লকে অনকোলোজি বিভাগে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসায় কেমোথেরাপী এক সাথে ১২টি না দিয়ে টার্গেট থেরাপী দিতে হবে। বিএসএমএমইউয়ে নতুন শিক্ষক নিয়োগ করায় রোগীর সংখ্যা বাড়ছে। সেবা প্রদানের ক্ষেত্রে অনকোলোজি বিভাগের আরও অনেক কিছু করার আছে। সেবা কতটুকু বাড়ছে সেটিও গবেষণার জন্য লিপিবদ্ধ করতে হবে।
বিএসএমএমইউ এর অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অনকোলোজি বিভাগের মেডিক্যাল অনকোলোজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলোজির সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মামুন অর রশীদসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights