ক্যাপিটাল ড্রামাতে মুক্তি পেল বসুন্ধরা টিস্যু নিবেদিত ‘মিথ্যে প্রেমের গল্প’

অনলাইন ডেস্ক

ভালোবাসা যদি শুধু মুখে বলা হয়, তবে সেটা কতটা সত্য? আর যদি সেই প্রেমের প্রমাণ হয় আত্মত্যাগ, তাহলে তাকে কী বলব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে বসুন্ধরা টিস্যু নিবেদিত এবং মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্পে’। যা আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে। সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান মানুষ।

আয়াতকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প। দয়াল সাহার চিত্রনাট্যে এতে সাইফ ও আয়াত চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।

ফারহান আহমেদ জোভান বলেন, ‘শান চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন, ভাববেন-এমন ভালোবাসা আজকাল কোথায় যায়?’

নাজনীন নাহার নিহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না-এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়।

শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। এ নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়-তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’

সত্য, প্রেম, আত্মত্যাগ আর অপরাধবোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে-একটা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights