ক্যাম্পাস অস্থিতিশীল করতে অপচেষ্টায় লিপ্ত কতিপয় ছাত্র সংগঠন: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কতিপয় ছাত্রসংগঠন সারা দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে পুরোনো ফ্যাসিবাদী কায়দায় অপচেষ্টায় লিপ্ত। এমন সংকট দূরীকরণে ছাত্রশিবিরকে ধৈর্য ও সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দারসুল কুরআনের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তব্যে শিবির সভাপতি বলেন, আমরা যেন কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে যেন পা না দিই। কারও উস্কানি যেন আমাদের অস্থির করে না তোলে।

জুন মাসকে আত্মশুদ্ধি, জ্ঞানার্জন ও দক্ষতা উন্নয়নে বিশেষ মাস উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাস্তবতার সাথে মানিয়ে নিতে জনশক্তিদের ভিশনারি হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শের স্বাভাবিক বিপ্লবের জন্য সকল দায়িত্বশীল ও জনশক্তিকে স্বপ্ন দেখার পাশাপাশি কার্যকর প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই আমাদের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না। মনে রাখতে হবে, প্রতিটি পলিসি নির্ধারণ ও পদক্ষেপ গ্রহণে রাসূল (সা.)-এর আদর্শই আমাদের জন্য একমাত্র মডেল। আমাদের কথা, কাজ ও যুক্তি-তর্কের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি পালন, কোরবানি উপলক্ষে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন শিবির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights