ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সময় ভাঙচুরের শিকার মেট্রোরেল স্টেশন আবার চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি। এ সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ সহায়তা চেয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তারা প্রথমে মেট্রোরেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন কীভাবে তারা বাংলাদেশকে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করতে পারবে।

এর আগে, বৃহস্পতিবার নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গত ১৯ জুলাইয়ের সহিংসতায় অচল হয়ে পড়ে আছে মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights