ক্ষমা চাইলেও ম্যান সিটির বিপক্ষে নেই ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক

সম্প্রীতি ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন চেলসির এনজো ফার্নান্দেজ। ‘সীমা লঙ্ঘন করায়’ এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড থেকে বাদ দিয়েছেন দলটির কোচ লিয়াম রসেনিয়র।

এমন পরিস্থিতিতে ফার্নান্দেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রকাশ্য বিবৃতি দেওয়ার আগে আরও কিছু বিষয় নিষ্পত্তি করা প্রয়োজন বলে মত দিয়েছেন লিয়াম রোজেনিওর।

গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে চেলসির বিদায়ের পর ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এনজো জানিয়েছিলেন, আগামী মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কি না সেটা তার জানা নেই। ২০২৩ সালের জানুয়ারিতে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি, যা ট্রান্সফার ফির ক্ষেত্রে ব্রিটিশ রেকর্ড। ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ব্লুজদের হয়ে সব মিলিয়ে ১৬১টি ম্যাচ খেলেছেন।

ওই সময় তিনি মাদ্রিদে খেলার ব্যাপারে আশা প্রকাশ। যা ক্লাব দলীয় সংস্কৃতি এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন হিসেবে দেখেছে চেলসি।

চেলসির কোচ বলেছেন, রোজেনিওরের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করার জন্য আলোচনা করা এবং ক্ষমা চাওয়া সত্ত্বেও ক্লাব নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যার কারণে আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা হচ্ছে না।

রোজেনিওর মনে করেন ফার্নান্দেজ ‘সীমা লঙ্ঘন করেছেন’’। ক্লাবের ক্রীড়া পরিচালক ও মালিকপক্ষের সঙ্গে যৌথভাবে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্তে অটল রয়েছেন এবং ব্যাখ্যা করেছেন কোনো খেলোয়াড়ই দলের চেয়ে বড় নয়। সহ-অধিনায়ক চেলসির সাম্প্রতিক পোর্ট ভেলের বিপক্ষে এফএ কাপের ম্যাচটি গ্যালারি উপভোগ করেছেন।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিনি বলেন, অবশ্যই আমরা পারব। আমরা খুব ভালো একটি দল, আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমি যখন আমাদের খেলা ম্যাচগুলো বিশ্লেষণ করি, তখন দেখি আমরা প্রতিটি দলকেই সমস্যায় ফেলেছি, কিন্তু সেই অনুযায়ী ফলাফল পাইনি। আজকের ম্যাচ শেষে এনজো ফার্নান্দেজ এর বিষয়ে আলোচনা করবেন বলেও জানান রোজেনিওর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights