খড়ের গাদার চাপায় দুই শিশুসহ মা নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ তাদের মা নিহত হয়েছেন। বুধবার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের তিতা ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় আবুল হাসেম জানান, প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি আক্তার (৩৫) সকালে গবাদি পশুর জন্য খড়ের গাদা থেকে খড় নিয়ে পাশে বসে কাটছিলেন। পাশে তার দুই সন্তান সাইমুন (৫) ও আবু সাঈদ (১৮ মাস) তার পাশে খেলছিলেন। খড়ের খুঁটিটা অনেক পুরাতন থাকায় হঠাৎ সেটি ভেঙ্গে তাদের গায়ের উপর পড়ে। এসময় দুই শিশু সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, এর কাছে জানতে চাইলে তিনি জানান, সকালে সময় আমজাদহাট তিতা ফকির বাড়ির প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী ও দুই শিশু সন্তান, খড়ের স্তুপের নিছে চাপা পড়ে নিহত হয়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফুলগাজী থানার পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights