খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহি‌নীর নেতৃ‌ত্বে যৌথ অ‌ভিযা‌নে ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করা হয়েছে। ভোর রাতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এতে রয়েছে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক,‌২ রাউন্ড গুলি, ১‌টি বি‌দেশী পিস্তল, ১‌টি গু‌লি ১‌টি চাকু, ১‌টি পিস্তলের ম‌্যাগ‌জিন, ৩‌টি ব‌্যাগ, ১ জোড়া বোট জুতা ও ১১ হাজার নগদ টাকা জব্দ করা হ‌য়।

‎জানা গেছে আটকৃতরা হলেন হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা। সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাত যাপনকালে ‌গোপন তথ্যের ভি‌ত্তিতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ভোর রাতের দি‌কে তাদের আটক ক‌রা হয়। পরে তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মা‌টিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন আটকও অস্ত্র উদ্ধার ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ আইনগত ব্যবস্থা রয়েছে। আটক কৃতরা থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights