খাগড়াছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।

এর আগে টাউন হল প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহদুল হোসেন সুমনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরমান হোসেন রানা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর মোহাম্মদ হৃদয়, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. রিয়াসাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, সহ-সভাপতি বাচ্চু আহমেদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, জেলা পরিষদ
সদস্য সাথোইপ্রু মারমা।

সমাবেশে জেলার ৯টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৮টি কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ কয়েক হাজার ছাত্রদলের নেতাকর্মী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights