খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আইয়ুব আলী (৩৯) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছেণ। নিহত আইয়ুব আলী উপজেলার বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের বড় ছেলে। সংসারে তার স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

বৃহস্পতিবার মানিকছড়ি-বড়বিল আঞ্চলিক সড়কে পান্নাবিল পুরামসজিদ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী দুটি ট্রাক্টর বড়বিল থেকে মানিকছড়ি সদরের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী বড়বিলের দিকে যাওয়ার পথে সামনে থাকা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights