খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবসের কার্যক্রম পর্যালোচনা ও পুরস্কার বিতরণী

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসের কার্যক্রম পর্যালোচনা ও এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসেপ্রূু চৌধুরী অপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোঃ ছাবের, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, ডা. শারমিন চৌধুরী, ডা. নিউটন চাকমা ও সোহাগ চাকমা।

জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ১১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় নয়টি উপজেলার কর্মকর্তা, এনজিও কর্মী ও মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights