খানসামায় গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা হতে পুলিশের সদস্যরা গাঁজাসহ তাদের আটক করে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ব্যাংমারী এলাকার শোয়েব আলীর ছেলে মো:নাজমুল হুদা (২৩) ও মৃত আব্দুল কাদের ছেলে সবুজ (২৩) এবং দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত ওয়াহেদুল ওরফে রহিদুলের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights