খালেদা জিয়াকে মানুষ দেশের নেতৃত্বে দেখতে চায়: রিজভী

অনলাইন ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির মহিলা দল আয়োজিত এক কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নানা রোগ, শোক ও নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে।

তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights