খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, দলের মহাসচিব হিসেবে তিনি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবহিত করেছেন। এর বেশি কিছু জানাতে পারেননি তারা। জানা যায়, গতকাল রাত ৮টা ২০ মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি রাত ৯টা ২০ মিনিটের দিকে বের হন। বৈঠক থেকে বের হয়ে তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights