খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে বিক্রি, রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে রান্না করা খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে বিক্রির দায়ে এক রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার এ অভিযানে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী। জরিমানা দেয়া প্রতিষ্ঠানটি হলো নগরীর সদর রোডের ফাইভ এস গার্ডেন।

উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কয়েকদিন পূর্বে একজন ভোক্তা খাবারের মধ্যে তেলাপোকা পেয়ে তাদের কাছে অভিযোগ দেয়। অভিযোগ তদন্তে গিয়ে পাওয়া গেছে খাসির মাংসের সঙ্গে গরুর মাংস রান্না করে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। তাই রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

ফাইভ এস গার্ডেনের স্বত্বাধিকারী হাফিজ খলিফা বলেন, ‘না বুঝে রেস্তোরাঁর কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দু:খজনক। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights