খুমেক হাসপাতালে ২৬ ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মোট ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন সাতজন।

শুক্রবার সকালে হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ১০৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। বর্তমানে হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights