খুমেক হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন।

বুধবার (২ আগস্ট) সকালে হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত খুলনায় সর্বমোট ৩৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, নতুন ১৮ জনসহ বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights