খুলনা-মোংলা রেলপথ চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
খুলনা-যশোর-মংলা রুটে আগামীকাল সোমবার চালু হচ্ছে না যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল। রেললাইন পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ রবিবার রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, ‘১ জানুয়ারি থেকে ট্রেন চালু হচ্ছে না। রেল লাইনে এখনও কিছু কাজ বাকি রয়েছে। এর জন্য আরও কিছুদিন সময় লাগবে। ট্রেন চলাচলের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।

খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান গণমাধ্যমকে জানান, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে। তা সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights