খুলনায় অতিথি পাখি শিকার করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার আড়ংঘাটা এলাকায় অতিথি পাখি শিকার ও বিক্রির অভিযোগে সরোয়ার গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অতিথি পাখির মধ্যে রয়েছে ১৯টি ডুঙ্কর পাখি ও একটি হাঁস পাখি। এসব জব্দ করার পর পাখিগুলো অবমুক্ত করে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় ২০টি অতিথি পাখিসহ সরোয়ার গাজীকে আটক করে পুলিশ।
পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এসএম আশিস মোমতাজ বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮ (১) ধারায় পাখি শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অতিথি পাখিগুলোকে স্লুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights