খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খুলনার রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে রবিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র দস্যুতা চুরিসহ ৭টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে আবেদন জানানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
