খুলনায় দুই ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনায় অনুমোদনহীন ল্যাব পরিচালনায় দুইটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার হরিণটানা মোহাম্মাদনগর এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাব।

অভিযোগ রয়েছে এই ক্লিনিকে দীর্ঘদিন ধরেই চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন করা হচ্ছিল। জেলা প্রশাসকের সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়।

এর মধ্যে ছফুরা ক্লিনিক এর মালিক মোঃ জিয়াউর রহমান (৩৩) কে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় এক লাখ টাকা অর্থদণ্ড ও মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের মালিক মিসেস নুরুননাহার (৪১) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights