খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দুবৃত্তের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকারলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights