খুলে দেওয়া হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন

অনলাইন ডেস্ক

যাত্রীদের জন্য মেট্রোরেলের আরও দুটি স্টেশন খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং ১ মার্চ থেকে মিরপুর ১০ নম্বর স্টেশনে থামবে মেট্রোরেল। এর মধ্যে দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন চালু হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এ সময় এম এ এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights