গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল মতিন (৫০) নামে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহত মতিন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি (শান্তিনগর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহত দুইজন এই গ্রামের মুজিবুর রহমানের ছেলে এনামুল (৪০) ও সাইদুল ইসলামের ছেলে অন্তর (২০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় ঢাকাগামী লেনে পিকআপ ভ্যানে করে শাক-সবজি বিক্রি করছিলেন আব্দুল মতিন-সহ তিনজন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দিলে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক প্রাইভেট কারটিকে আটক করেছি তবে চালক কৌশলে পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights