গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদ্যুৎ সংকটের সমাধান, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার।

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের রাউজানে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাংলাদেশ চাই’ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় লক্ষ্যে মানববন্ধনে এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলন রাউজানের সংগঠক মোরশেদুল আলমের সভাপতিত্বে হাবিবউল্লাহ রাসেলের সঞ্চালনায় গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানার আহ্বায়ক ইকবাল মাসুদ, গণসংহতি আন্দোলন বোয়ালখালী থানার আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তিয়ার, মিটন মহাজন, জয়ন্ত দাশ জয়, আরিফ ও রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন নেতা আহমেদ শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
মানবন্ধনে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে, মাঠ পর্যায়ে কৃষক ও উদ্যোক্তার কাছে থেকে পণ্য সংগ্রহ করার ব্যবস্থা, রেশন ব্যবস্থা চালুর মাধ্যমে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস ও চাঁদাবাজ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বায়ক জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights