গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোর সন্দেহ গণপিটুনিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। নিহত রুবেল পেশায় অটোরিকশা চালক।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights