গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে : নাসির উদ্দিন

নোয়াখালী প্রতিনিধি

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সম্পাদক নাসির উদ্দিন বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণির রাজনৈতিক কর্মীরা গণমাধ্যমে হামলা করেছে। বাংলাদেশকে অস্থিশীল করার চেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সেই চেষ্টাও তারা করেছে।

নাসির উদ্দিন আরও বলেন, ওসমান হাদি জীবিত থাকাকালীন সময়েও বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে। তখনও ওসমান হাদি বলেছিলেন, গণমাধ্যমে হামলা কোনো সমাধান নয়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও পদত্যাগ করতে হবে বলে দাবি জানান ছাত্রদল সম্পাদক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাসির বলেন, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান পা রাখবেন। তাঁকে স্বাগত জানানোর জন্য পুরো দেশবাসী অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights