গফরগাঁওয়ে মাছ শিকার করতে গিয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে রাকিব মিয়া (২০) নামের এক যুবক পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার যশরা ইউনিয়নের তাল এলাকা তে শীলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া ওই এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাকিব মিয়া একই এলাকার আরেক যুবকের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। নদীতে নামার কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যেতে দেখা যায়। আশপাশের লোকজন চিৎকার করলে স্থানীয়রা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights