‘গবেষণায় শিল্পোদ্যোক্তাদের নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন’ শীর্ষক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ‘গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ, চতুর্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএমএমএম, বিসিএসআই আর পরিচালক জন লিটন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিসিএসআই আর এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. হোসেন সোহরাব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা, ব্যবসায়ী আমিনুল বারী, আনোয়ারুল হক আনুসহ অন্যরা।

কর্মশালায় বক্তারা বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শিল্প কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা ছিল কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights