‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
অনলাইন ডেস্ক
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চাহিদা বাড়ার কারণে এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (৪ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। অথচ গত সপ্তাহে এই দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।
তবে ব্রয়লারের দাম বাড়লেও অন্য মুরগির মাংসের দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। সোনালি মুরগি প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২২৫–২৩০ টাকা। লেয়ার মুরগি ২২০–২৩০ টাকায় বিক্রি হচ্ছে, আগের সপ্তাহে যা ছিল ২৩০–২৪০ টাকা।
গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের অবস্থানে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে।
