গাঁজা ও মদসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে এক কেজি গাঁজা ও সাত বোতল মদসহ একরামুল ইসলাম (২০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। শুক্রবার বিকাল চার টার দিকে সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত একরামুল ওই গ্রামের একতার হোসেনের ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একরামুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি গাঁজা ও সাত বোতল মদসহ তাকে আটক করাহয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights