গাঁজা নিয়ে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে গ্রেফতার হয়েছেন মাদক সম্রাট ভারতীয় নাগরিক রাকেশ ওরফে হোছান এবং তার ছয় সহযোগী। গ্রেফতারকৃত অন্যান্য মাদক ব্যবসায়ীরা হলেন- আলী হোসেন ওরফে খোরশেদ, আমান উল্লাহ, মো. ইদ্রিস, আবদুল জব্বার, নুরুল কাদের ভুট্ট এবং মনির উদ্দীন। অভিযানে তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়। গত সোমবার রাতে জেলার লোহাড়া থানার পাকা রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, লোহাগাড়া থেকে কক্সবাজার গাঁজার চালান নিয়ে যাওয়া হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় ভারতীয় মাদক ব্যবসায়ী রাকেশও তার ছয় সহযোগীকে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights