গাইবান্ধায় অপহরণ-ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়িতে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান (২২) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মেহেদী হাসান উপজেলার ভেলাকোপা এলাকার সাজু ওরফে মাজুর ছেলে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাব-১৩ গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর পৌনে ৩ টার দিকে উপজেলার ভেলাকোপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে পলাশবাড়ি থানার অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামী উপজেলার ভেলাকাপা এলাকা অবস্থান করছে। পরে দুপুর পৌনে ৩ টার দিকে অভিযান পরিচালনা করে ওই মামলার পলাতক আসামী মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী ওই মামলার আসামী বলে তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে পলাশবাড়ী ধানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights