গাইবান্ধায় কল্যাণ-রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা
গাইবান্ধা প্রতিনিধি
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহ্স্পতিবার গাইবান্ধায় জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে কল্যাণ-রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতরের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণ-রাষ্ট্র বিষয়ক এ মুক্ত আড্ডার আয়োজন করা হয়।
আড্ডা পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। আড্ডার সূচনা করেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক। এতে অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম, শিক্ষাবীদ মাযহারুল মান্নান।
এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেন সজল, সুজন মিয়া, আরিফুল মিয়া, সাকিনুর রহমান, জুয়েল রানা, নাজমুল মিয়াসহ ছয়জনের পরিবারের সদস্যরা এই মুক্ত আড্ডায় অংশ নেন ।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
