গাইবান্ধায় খাবারে বিষ দিয়ে ২টি গরু মেরে ফেলার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘পূর্ব শত্রুতার’ জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু (গাভি) মেরে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গরু মালিক আবুল হোসেন এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রবিবার ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২নং ওয়াডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

গরু মালিক আবুল হোসেনের অভিযোগ, বাড়িতে দেশিও জাতসহ ৬টি গরু লালন-পালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোন এক সময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। তিনি বলেন, গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিতো। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন। এরআগেও তাদের গোয়ালের তিনিটি গরু মেরে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে গরু দুটি হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। প্রাণী সম্পদ অধিদপ্তর মৃত্যু গরু দুটির ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গরু দুটির মৃত্যুর কারণ উদঘাটনে ঘটনাস্থলে থাকা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, মৃত্যু গরু দুটি প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে গরু দুটির মৃত্যুর কারণ জানা যাবে। শেষে গরু দুটি মাটিতে পুঁতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights