গাইবান্ধায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
গাইবান্ধা প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্করের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, সাংবাদিক রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, ঈমান আলী মামুন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নূর আলম মিয়া, আহত শিক্ষার্থী রাশেদুজ্জামান আশিক, আহত শিক্ষার্থীর পিতা সাজু মিয়া, আহত ওয়াহেদুর রহমান বাদল, আহত আশরাফুল ইসলাম প্রমুখ।
শেষে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি ওমর ফারুক।
