গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যা আতঙ্ক
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এসব নদ-নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমছে। তবে এখনও এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।
বৃহস্পতিবার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুপুর ১২টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১৪ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১২৩ সেমি ও ঘাঘট নদের পানি ২৯ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫২ সেমি, করতোয়া নদীর পানি ৪১ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫২ সেমি ও তিস্তা নদীর পানি ১৭ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসাীমার ১৪ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার নদ-নদীগুলোর পানি কখনো কমছে, আবার কখনো বাড়ছে। তবে চলমান এই বন্যার মৌসুমে এখন পর্যন্ত গাইবান্ধায় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, জেলার নদ-নদীর পানি কখনো রাড়ছে আবার কমছে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় আপাতত বন্যা হওয়ার শঙ্কা নেই।
