গাইবান্ধায় বাম জোটের কালো পতাকা মিছিল-সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
‘ডামি’ নির্বাচন বর্জন, সভা সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দাবিতে ‘কালো পতাকা’ মিছিল করেছে গাইবান্ধার বাম গণতান্ত্রিক জোট।

আজ শনিবার বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলার উদ্যোগে মিছিলটি ১নং রেলগেট থেকে শুরু হলে সালিমার সুপার মার্কেটের সামনে এলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবির জেলা সহকারী সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা সদস্য এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights