গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
হেরোইন বিক্রির অপরাধে গাইবান্ধায় সোহাগ মিয়া (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক সোহাগ মিয়া গাইবান্ধা শহরের মহুরীপাড়ার রেলওয়ে কলোনীর বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে শহরের মহুরীপাড়ার রেলওয়ে কলোনীর দণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া পাশের এলাকা সরকারপাড়া গোডাউন রোডে হেরোইন কেনাবেচা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ ১১০.৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights